মাদারীপুরে খেলা খেলতে গিয়ে বালুবাহী ট্রলির চাপায় সামিউল ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। সামিউল ইসলাম একই গ্রামের কালু শিকদারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামে নিজ বাড়ির রাস্তার সামনে সামিউল ইসলাম একা খেলা খেলতে ছিল। এ সময় বালুবাহী একটি অবৈধ ট্রলি এসে পেছন থেকে তাকে চাপা দেয়। এতে শিশু সামিউল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত সামিউলের বাবা জানান, আমার ছেলে আমার বাড়ির সামনে খেলতে ছিল আর বাড়ির সামনেও আমার ছেলে মৃত্যু হলো। আমি এই অবৈধ ট্রলির মালিক ড্রাইভার সকলের বিচার চাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিম হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।