গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস

সেরা দুই পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২২-এ ‘সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক’ ও ‘সেরা সিএসআর ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।   

সাসটেইনেবল ও ফিউচার-ফিট বাণিজ্যিক অনুশীলন নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন, অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য প্রচার, সেরা ডিজিটাল সল্যুশন প্রদান, যুগোপযোগী স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক সুযোগসমূহের সর্বাধিক ব্যবহারে ক্লায়েন্টদের সহায়তা প্রদান ইত্যাদি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ‘সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পায়। অপরদিকে, ধারাবাহিকভাবে দেশের ক্রমবর্ধমান সামাজিক, উন্নয়নমূলক, পরিবেশগত ও অর্থনৈতিক চাহিদাকে অগ্রাধিকার প্রদান ও নিশ্চিত করায় ‘সেরা সিএসআর ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পায় ব্যাংকটি।

এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, বাণিজ্য যত সাসটেইনেবল ও ইনক্লুসিভ হবে, আমাদের কমিউনিটির সুবিধা ও বিকাশ তত শক্তিশালী হওয়ার পাশাপাশি আমরা জাতি হিসেবে বিশ্বদরবারে সমৃদ্ধ হয়ে উঠব। ব্যবসা সহজ ও ত্বরান্বিত করতে আমাদের কমিউনিটির প্রতি নিরলস প্রচেষ্টার জন্য স্বীকৃত হতে পেরে আমরা আনন্দিত।

দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। বিজ্ঞপ্তি