খুলনায় আওয়ামী লীগের বিশাল শোডাউন

খুলনায় বিশাল শোডাউন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নগরীর শিববাড়ী মোড়ে শুক্রবার বিকেল ৪টা থেকে  আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেত হন। এরপর সেখান থেকে বিকেল ৫টার দিকে তারা দলীয় কার্যালয়ের দিকে বিশাল মিছিল বের করেন।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারীসহ অনেকে নেতাকর্মী।

এ সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এর আগে দুপুর ১২টায় যুবলীগ শহরে মটরসাইকেল শোডাউন দেয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ বলেন, এই দেশের যত উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের আমলে। উন্নয়ন করে শেখ হাসিনা, আর তাকে নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি। শেখ হাসিনার যদি একটা পশমেওর ক্ষতি হয়, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না। সারা দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির মিথ্যাচার করছে। তাদের সতর্ক করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।