টি-২০ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে দেশজুড়ে ৩ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে ১ হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকার ডিসকাউন্ট কুপন। অ্যাপেক্স, বাটা, লোটো, অঞ্জন’স, আর্টিসান, ইনফিনিটি মেগা মল, কে ক্রাফট, লা রিভ, লুবনান, পারসোনা, পিজ্জা হাট, সারা লাইফস্টাইল, রিচম্যান, সেইলর, ইজি, এক্সট্যাসি, শৈশব, স্টার কাবাব, টুয়েলভ ক্লোদিং ও টেস্টি ট্রিট-এর ১৪০০’র বেশি আউটলেটে কেনাকাটায় ব্যবহার করা যাচ্ছে কুপনটি।
অফারটি চলবে আগামী ১৩ নম্ভেম্বর পর্যন্ত। বিকাশ পেমেন্টের ২ কার্যদিবসের মধ্যে কুপনটি পাওয়া যাবে। কুপন পাওয়ার ৭ দিন পর্যন্ত সেটি ব্যবহার করে ডিসকাউন্ট নিতে পারবেন গ্রাহক। কুপন রিডিম করার জন্য ন্যূনতম ১ হাজার টাকার পেমেন্ট করতে হবে। একজন গ্রাহক এক দিনে একটি কুপন এবং ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ দুইবার কুপন ব্যবহার করে কেনাকাটায় সর্বোচ্চ ২০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, এই ১০০ টাকা কুপনের অফার পেতে হলে গ্রাহককে মার্চেন্ট নম্বর টাইপ না করে সরাসরি কিউআর কোড স্ক্যান করতে হবে। বিজ্ঞপ্তি