খেলা তখন গড়িয়েছে ৯.৩ ওভারে। শারিজ আহমেদের বলে সুইপ করে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন আফিফ হোসেন। ঠিক তখনই অশ্রু ঝড়ালো আকাশ। স্থানীয় সময় বিকেল ৩ টা ৫০ মিনিটে বন্ধ হলো খেলা। তবে সেই বৃষ্টি তিন মিনিটের বেশি স্থায়ী হয়। এর মিনিট দুই পরেই ফের মাঠে নামলেন আফিফ ও ইয়াসির আলি। শারিজও শেষ করলেন ওভারের কোটা।
বৃষ্টি শেষে খেলা শুরু হলেও টাইগারদের ব্যাটিং ভাগ্য বদলায়নি। উল্টো গতিহীন রানের চাকা ছুটে চলা ছিল অবিরাম। সেই সঙ্গে পরের ওভারের শেষ বলেই পতন পঞ্চম উইকেটের। মেকারানের ডেলিভারিটির গতি ছিল ঘণ্টায় ১৩৯ কিলো। সেই গতির ইয়র্কার ইয়াসিরের চোখ ফাঁকি দিয়ে আঘাত করে স্টাম্পে। বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে।
তারপর কেটেছে আরও দুই ওভার। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার নুরুল হাসান সোহান। কিন্তু টাইগারদের রানের চাকা আর সচল হয়নি। ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান উঠেছে বাংলাদেশের স্কোরবোর্ডে।