নীলফামারীতে হেলমেট ছাড়া বাইক চলবে না

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীর ছয় উপজেলায় গতকাল সোমবার বেলা ১১টায় একযোগে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ। এতে বলা হয়েছে, হেলমেট না পরে মোটরসাইকেল চালাতে দেয়া হবে না। আগামী ১ নভেম্বর থেকে নীলফামারীজুড়ে পুলিশের ট্রাফিক বিভাগ এমন অভিযান পরিচালনা শুরু করবে।