হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তুলার, উৎকোচ প্রদানের লোভে পড়বেন না কুম্ভ

মেষ:  জাতক এ সপ্তাহে শত বছরের পুরনো কোনো বইয়ের সন্ধান লাভ করবেন। লাইব্রেরি বা ভাঙাড়ির কোনো দোকানে অমূল্য পুস্তকের সন্ধান পেতে পারেন। 

বৃষ: ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু গোঁয়ারগোবিন্দের সম্মুখীন হতে পারেন। গোঁয়ারদের আবেগকে প্রাধান্য দিয়ে মানে মানে সরে পড়ুন।

মিথুন: সরলতার সুযোগ নিয়ে দুষ্টু-কপট বন্ধু-বান্ধবী আপনার জমাকৃত অর্থ তছরুপে প্ররোচিত করতে পারে। সবার অংশগ্রহণ ছাড়া অর্থ লগ্নি করবেন না।

কর্কট: স্বনামধন্য ক্লাবের সদস্যরা আপনাকে মদ্যপানে উৎসাহিত করার জন্য লাইসেন্স গ্রহণে প্রলুব্ধ করতে পারে। ঘুণাক্ষরেও এদের ফাঁদে পা দেবেন না।                 

সিংহ: রাজনৈতিক নেতারা কমিটি গঠনে প্রকৃত ত্যাগী পরোপকারী সদস্যদের বাছাই করবেন। চাটুকার গ্রহণ করেছেন কি মরেছেন। মুহূর্তে উল্টে যাবে।

কন্যা: এ সপ্তাহে আপনি সহজেই প্রতারিত হতে পারেন। বহু বছরের কোমলমতি বন্ধুটি থাবা মারতে পারে। যতই বলুক মিলন পরিত্যাজ্য।

তুলা: ব্যবসায়ে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রশাসনিক কর্মকর্তার শ্যালিকা অর্থ লগ্নি করতে চাইলে বন্ধুর পরামর্শ নেবেন। নতুবা বিপদ হতে পারে।

বৃশ্চিক: বিদেশি রমণীর কাছ থেকে ব্যবসায়ের অর্থ পাবেন। স্ত্রীর বাধার মুখে অর্থ হাতছাড়া হতে পারে। স্ত্রীকে রাজি করাতে পারলে সৌভাগ্য আপনার দ্বারে।

ধনু: নিকটাত্মীয় আপনার গোপন কোনো বিষয় নিয়ে বিব্রতকর প্রস্তাব করতে পারে। যত যাই হোক অন্যায়কে প্রশ্রয় না দেওয়াই জাতকের উচিত হবে।

মকর: বিদেশযাত্রায় বিড়ম্বনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুতেই অন্যায় পথে সাহায্য গ্রহণ করবেন না। দেরিতে হলেও সমস্যার সমাধান হবে।

কুম্ভ: বড় কোনো ব্যবসায়ে না জড়ানোই ভালো। শনিগ্রহের প্রভাবে আপনার হয়ে যাওয়া কাজও হাতছাড়া হতে পারে। উৎকোচ প্রদানের লোভে পড়বেন না।

মীন: এত বছর পর হঠাৎ মুক্তিযুদ্ধের বা কোনো প্রকার ধর্মীয় তর্কে জড়াবেন না। বিষয়টি ইতিহাসবিদের ওপরই ছেড়ে দিন। সত্য একদিন প্রকাশ পাবেই।