মেষ: জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত ব্যবসা ক্ষেত্রে হিসাবে গরমিল পরিলক্ষিত হবে।
বৃষ: শনির দৃষ্টি জাতকের রাশিতে, তাই কামদেব আপনাকে বিব্রত করবে। অর্থের প্রলোভনে সুরুকের সহায়তা নিতে পারেন।
মিথুন: জাতক পুরুষ-মহিলা নির্বিশেষে মানসিক চাপে জর্জরিত হবেন। কাছের কোনো বন্ধুর সঙ্গে নির্জনতায় কালাতিবাহিতের প্রয়োজন।
কর্কট: জাতক কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের প্ররোচনায় ভুল ব্যবসায়ে অর্থলগ্নি করে মানসিক চাপে ভুগবেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
সিংহ: মঙ্গলের প্রভাবে জাতক নর-নারী নির্বিশেষে এ-সপ্তাহটা ভালোই কাটবে। পুরনো কোনো ঋণের অর্থ ফেরৎ পেতে পারেন।
কন্যা: জাতক নর-নারী নির্বিশেষে ভুল বোঝার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। অযথা বদনামের ভাগী হতে পারেন।
তুলা: জাতকের ফটকা ব্যবসায়ে সফলতা আসতে পারে। স্বাস্থ্যসংক্রান্ত ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা খাটাবেন না।
বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগ্নানুযায়ী বুধ ও শুক্রের অবস্থানানুসারে দূরের যাত্রা অশুভ। দূরের যাত্রা পরিহার করুন।
ধনু: জাতকের এ-সপ্তাহটা পোষা বিড়াল, রাস্তার ভবঘুরে সারমেয় হতে সাবধানে থাকা উচিত। না হলে ওদের দংশনে আহত পারেন।
মকর: জাতক ও জাতিকার কেতুগ্রহের দশমাদশায় অবস্থানের ফলে সুনাম বয়ে আনবে। সংস্কৃতিসেবীরা বেশি সুনাম পাবেন।
কুম্ভ: জাতক ও জাতিকার রাহু ও শনি গ্রহের ফেরে আর্থিক কষ্ট হবে। স্ত্রীর ভাগ্যে লুকানো কোনো অর্থ খুঁজে পেতে পারেন।
মীন: জাতকের প্রবাসী কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অনূঢ়ারা সাবধান ফুসলিয়ে সর্বনাশ করতে পারে।