দেশীদশ শুরু হচ্ছে বাৎসরিক মূল্যছাড়। বাছাইকৃত সামগ্রী নিয়ে ৭০% পর্যন্ত মূল্যছাড় দেশীদশের ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, চট্রগ্রাম ও সিলেট আউটলেটে পাবেন।
দেশের শীর্ষস্থানীয় দশটি ফ্যাশন হাউজ নিপুন, কে ক্র্যাফট, অঞ্জনস, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টির সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীদশের আউটলেটে রয়েছে ১০টি ফ্যাশন হাউজের পোশাক, অ্যাকসেসরিজ, গয়না, হোমটেক্সটাইল, উপহার সামগ্রী ইত্যাদি। অফার চলবে ২-২০ নভেম্বর পর্যন্ত।