মেষ: আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ-সপ্তাহটা নির্বিঘ্নে পার হবে। পুরনো বেশকিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থলাভের যোগ রয়েছে।
বৃষ: এ-সপ্তাহে মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এই সময়ে ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন।
মিথুন: বর্তমানে আপনার পরিকল্পনানুসারে এগিয়ে যান।
কর্কট: আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে, সফলতা নিশ্চিত।
সিংহ: এ-সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। ভেবেচিন্তে অর্থলগ্নি করবেন।
কন্যা: আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে ইহা কার্যকর।
তুলা: আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ-সপ্তাহে কোনো নারীসঙ্গী গ্রহণ না করাই ভালো।
বৃশ্চিক: চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। সৎপথে চলুন।
ধনু: অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থলগ্নি করুন। সফল হবেন।
মকর: গার্হস্থ্য জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে।
কুম্ভ: শনি গ্রহের যোগ রয়েছে। এ-সপ্তাহে আপনার মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, সম্মুখে সমূহ বিপদ।
মীন: জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন। অযথা বিপরীত লিঙ্গের প্রলোভনে সাড়া দেবেন না।