মতিউল ইসলাম নওশাদ সম্প্রতি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। তিনি তিন দশকেরও বেশি সময় তিনটি বৃহৎ শিল্পক্ষেত্রÑ চা, টেক্সটাইল এবং টেলিযোগাযোগে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। কর্মজীবনের উনিশ বছর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও নির্বাহী ব্যবস্থাপনায় কাজ করছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের একটি বড় বহুজাতিক টেলিকম করপোরেশনে নিযুক্ত ছিলেন। সিটি ব্যাংকের আগে নওশাদ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক পদে কর্মরত ছিলেন ও আইডিএলসির সহপ্রতিষ্ঠানগুলোতে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি