আদিল চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে নিযুক্ত হয়েছেন। এর আগে, তিনি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডির চলতি দায়িত্ব পালন করছেন।
তিনি ২০২০ সালের আগস্টে ডিএমডি হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন। এরপর তিনি এএমডি হিসেবে পদোন্নতি পান এবং গ্লোবাল ব্যাংকিং সেক্টর, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ব্যাংকের গ্লোবাল সাবসিডিয়ারি তত্ত্বাবধানের দায়িত্বভার গ্রহণ করেন। চৌধুরীর দুই দশকেরও অধিক সময়ের সফল ব্যাংকিং ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। বিজ্ঞপ্তি