লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্রাঞ্চ অফিসগুলোতে সম্প্রতি প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্যাপন করেছে। অনুষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথি, লংকাবাংলা ফাইন্যান্স ব্রাঞ্চ অফিসের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা এবং প্রচারমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্রাঞ্চ ম্যানেজাররা আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। স্থানীয় গ্রাহকদের কাছে কাক্সিক্ষত আর্থিক পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার জন্য ব্রাঞ্চ অফিস কর্মকর্তাদের ধন্যবাদ জানান ম্যানেজাররা।