কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেসের নতুন এমডি মায়াঙ্ক অরোরা

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেডের (সিসিবিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মায়াঙ্ক অরোরা। গত অক্টোবরে দায়িত্ব নেন তিনি। এর আগে এই দায়িত্বে ছিলেন তাপস কুমার মন্ডল। গত বুধবার কোম্পানির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত মায়াঙ্ক অরোরা কোকা-কোলা শ্রীলঙ্কার এমডি ছিলেন। তিনি শ্রীলঙ্কাকে বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের (বিআইজি) শীর্ষ অবস্থানে নিয়ে যান। নতুন দায়িত্বের ব্যাপারে মায়াঙ্ক অরোরা বলেন, কোকা-কোলা সিস্টেমের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। অগ্রগতির এই যাত্রায় অংশীদার হতে পেরে আমি আনন্দিত।

সিসিবিবিএল, দি কোকা-কোলা কোম্পানির শতভাগ বিদেশি বিনিয়োগকৃত অঙ্গ প্রতিষ্ঠান, যা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড নামে পরিচিত। বিজ্ঞপ্তি