‘ডেটা চ্যাম্পিয়ন’ পুরস্কার অর্জন করল ব্র্যাক ব্যাংক

নিউ ইয়র্ক ভিত্তিক ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন থেকে ডেটা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটি এ নিয়ে পঞ্চমবারের মতো এ সম্মাননা পেল। ব্র্যাক ব্যাংকের পূর্ণাঙ্গ নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর মাধ্যমে ডেটা ব্যবহার করে নারীদের ব্যাংকিং প্রয়োজন উপলব্ধি করে সে অনুযায়ী সেবা প্রদানের জন্য মর্যাদাপূর্ণ এ পুরস্কার জিতেছে ব্যাংকটি। প্রতিষ্ঠানটির লিঙ্গ পৃথকীকৃত ডেটা অনুশীলনের প্রশংসা করেছে ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন, যা মূলত কীভাবে এবং কোথায় নারীদের অগ্রাধিকার দেওয়া এবং সহায়তা করা উচিত সে সম্পর্কে ব্যাংককে বিশদ ধারণা প্রদান করে। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘২০২২ অ্যানুয়াল সামিট’-এর ‘চ্যাম্পিয়নিং দ্য ফিমেল ইকোনমি অ্যাওয়ার্ডস’-এ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়।