নীলফামারী

চিকিৎসক লাঞ্ছনার মামলায় কারাগারে কাউন্সিলর

চিকিৎসককে লাঞ্ছিত করাসহ সরকারি কাজে বাঁধাদানের মামলায় নীলফামারী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান শাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলার হাজিরা দিতে গেলে তাকে কারাগারে পাঠানো হয়। মাহফুজুর রহমান শহরের দক্ষিণ হাড়োয়া এলাকার মৃত একরামুল হক শাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মোমিনুল ইসলাম।

মামলা সুত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে পৌর কাউন্সিলার মাহফুজুর রহমান শাহ নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে

থাকা চিকিৎসক শাতিল সাইমুম চৌধুরীকে লাঞ্ছিত ও এ্যাম্বুলেন্স চালক আনোয়ার হোসেনকে মারধর করেন। এ ঘটনায় নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু আল হাজ্জাজ বাদী হয়ে নীলফামারী থানায় মামলা করেন।