এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় আয়োজন নিয়ে আসছে দায়িত্বশীলদের পত্রিকা দেশ রূপান্তর। বিশ্বকাপ জুড়ে শুধু দেশ রূপান্তরে নিয়মিত কলাম লিখবেন ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তি। তাদের একজন ব্রাজিলের 'সাদা পেলে' খ্যাত জিকো।
খেলোয়াড়ি জীবনে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের সঙ্গে তুলনা হতো জিকোর। নয়নাভিরাম ফুটবল খেলে মন জিতেছিলেন সবার। তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৮৮টি ম্যাচ খেলেছেন এবং ৬৬টি গোল করেছেন। অনেকের মতে, তাঁর খেলার ধরনটা ‘কালো মানিক' পেলের মতো। কিন্তু গায়ের রং পেলের মতো নয়, ধবধবে ফর্সা। তাই জিকোকে ডাকা হতো ‘সাদা পেলে' বলে।
কাতার বিশ্বকাপে শুধু বাংলাদেশে দেশ রূপান্তরে নিয়মিত কলাম লিখবেন জিকো। দেশ রূপান্তরে আরও লিখবেন দেশের সেরা ফুটবল বিশ্লেষকেরা। থাকছে মাঠ থেকে বিশ্বকাপ কাভার। থাকছে একগুচ্ছ কুইজ।
আরও অনেক চমক আসছে। দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।
আরও পড়ুন: বিশ্বকাপ জুড়ে দেশ রূপান্তরে লিখবেন ম্যারাডোনার সঙ্গী বুরুচাগা