বৃটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের ১৩তম বর্ষপূর্তিতে প্রীতি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। যেখানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ মোট ৮০ জন অংশ নিয়েছে।
মিনি ম্যারাথনের দূরত্ব ছিল ৫.৩ কিলোমিটার। উত্তরার দিয়াবারির ১১ নম্বর ব্রিজ থেকে শুরু করে পাসপোর্ট অফিসের সামনে হয়ে উত্তরা রাউন্ড ব্রিজ এবং সেখান থেকে আবার ১১ নম্বর ব্রিজের দিকে শেষ হয়েছে।
মিনি ম্যারাথন এর কার্যক্রম শুরু হয় সকাল ৬ টায় এবং শেষ হয় সকাল ৭টা ৩০ মিনিটে। ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার এর ম্যানেজমেন্ট টিম এবং ভলেন্টিয়ারগন উপস্থিত থেকে এই অনুষ্ঠান পরিচালনা করেন। পরবর্তীতে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার এর ক্যাম্পাসে বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়।
ম্যারাথন চলাকালীন সময়ে তুরাগ থানার কর্তব্যরত পুলিশ সদস্য এবং ট্রাফিক বিভাগ রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রন করে ম্যারাথনে অংশগ্রহণকারীদের সহায়তা করেন। এছাড়াও কিছু পুলিশ সদস্য সরেজমিনে ম্যারাথন প্রদর্শন করেন।