বসুন্ধরা কিংস-দেশ রূপান্তর প্রতিদিনের কুইজ

অভিনেতার হাত থেকে পুরস্কার নিয়ে উচ্ছ্বসিত বিজয়ী

দেশ রূপান্তরে প্রকাশিত বসুন্ধরা কিংস-দেশ রূপান্তর প্রতিদিনের কুইজের বৃহস্পতিবারের পুরস্কার জিতেছেন মো. সোহেল মিঞা।  মো. নূর হোসেন মুন্না। তিনি পাচ্ছেন একটি ট্যাব। শনিবার সন্ধ্যায় দেশ রূপান্তর কার্যালয়ে তার হাতে পুরস্কার তুলে দেন বরেণ্য অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা নাদের চৌধুরী।

আজ শুক্রবার সন্ধায় দেশ রূপান্তরের কার্যালয়ে পঞ্চম দিনের কুইজ ড্র অনুষ্ঠিত হয়। দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহউদ্দিনের উপস্থাপনায় অতিথি ছিলেন বরেণ্য অভিনেতা ও পরিচালক নাদের চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা পুরস্কার বিজয়ী মো. সোহেল মিঞার হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ সময় প্রতিক্রিয়ায় বিজয়ী বলেন, 'প্রথম দিন থেকেই কুইজে অংশ গ্রহণ করছি আমি। কখনো ভাবিনি পুরস্কার পাব। দেশ রূপান্তরের এই আয়োজন দারুণ সাড়া ফেলেছে, আমি খুবই খুশি আমার প্রিয় অভিনেতার হাত থেকে পুরস্কার নিতে পেরে।'

পুরস্কার দিয়ে ড্র এর শুক্রবারের বিজয়ী নির্ধারণ করতে কুপন তোলেন অভিনেতা নাদের চৌধুরী। পঞ্চম দিনের পুরস্কার জিতলেন স্কুলছাত্র নূর হোসেন মুন্না।

নাদের চৌধুরী বলেন, এমন সাড়াজাগানো আয়োজন করে দেশ রূপান্তর একটি উদাহরণ তৈরি করেছে। এত এত কুইজে অংশ নেওয়া মানুষের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাই দেশ রূপান্তরকে সব সময় খেলাধুলা ও সংস্কৃতির সাথে থাকার জন্য।'

সংক্ষিপ্ত এ আয়োজনে দেশ রূপান্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের যুগ্ম বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজ, ফিচার কো-অর্ডিনেটর মহসিনা লাইজু, প্রশাসন বিভাগের কর্মকর্তা ইউসুফ কবির, বিনোদন বিভাগের ইনচার্জ মাসিদ রণ, আইটি অ্যান্ড ওয়েবের সিনিয়র কম্পিউটার প্রোগ্রামার প্রণয় কুমার ঘোষ এবং ইভেন্টসের মাসুমা মুশরাত শৈলী।

পুরো আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।