বড়লেখায় ২১ খাল-বিল-পুকুর খনন উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় মাধবছড়া খাল, তিনটি বিল ও ১৮টি পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সুজানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, ইবিএ প্রকল্পের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম প্রমুখ।