কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইংলিশ দলের ফুটবলাদের পরিবারের সঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এজন্য তারা একটি ভাসমান জাহাজে থাকার সিদ্ধান্ত নেন। যার ধারণ ক্ষমতা ৭ হাজার যাত্রী। তবে সেই প্রমোদ তরীতে থাকা ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীদের মদের বিলই হয়েছে ২০ হাজার ইউরো।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্যা সানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা নামের ক্রুজ জাহাজটি দোহার উপকূলে থাকে। যেখানে রয়েছে বার, রেস্তোরা, পোশাকের দোকানসহ বিউটি পার্লারও।
ডেইলি সানের প্রতিবেদন বলেছে, ফুটবলারদের দম্পতিরা ক্রজ জাহাজে থাকার সুবিধা নিয়ে একচেটিয়া টপ ব্র্যান্ডের অ্যালকোহল পান করছেন। ইরানের বিপক্ষে দাপুটে জয়ের পর তারা মাত্রাতিরিক্ত মদ্যপান করেছিল। ৩০০ ইউরো মূল্যের একেকটি শ্যাম্পেইনের বোতল, প্রিমিয়াম ককটেল অর্ডার করতে শুরু করেন। মদপান করতে করতে থ্রি লায়ন্স অ্যান্ড সুইট ক্যারোলিন গানের সঙ্গে তারা সুর মিলিয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এক সপ্তাহের ব্যবধানে ইংলিশ ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের মদের বিল এসেছে ২০ হাজার ইউরো। যদিও এই বিশাল অংকের ব্যয় কে বহন করবে সেটি অজানাই থেকে গেছে।