যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলসে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন এবং প্রায় ১০০ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। অন্যদিকে খুলনার কয়রায় অগ্নিকা-ে দোকান, গোডাউন ও বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে পৃথক ঘটনা দুটি ঘটে।
আফিল জুট উইভিং মিলসের জেনারেল ম্যানেজার আবদুল ওহাব জানান, হঠাৎ করেই দুপুর ১টার দিকে মিলের পেছনের অংশের ৩টি ইউনিটের উৎপাদিত সুতা, বস্তা ও পাটসহ মেশিনে আগুন ধরে যায়। মিলের শ্রমিকরা প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। আগুনে ঝলসে গেছেন মিলের শ্রমিক আখের আলী। আহত হয়েছেন প্রায় ২০ জন।
বেনাপোল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, বেনাপোল, ঝিকরগাছা, যশোর ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
এদিকে খুলনার কয়রা উপজেলার দেওলিয়া বাজারে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকা-ের ঘটনায় কয়েকটি দোকান, গোডাউন ও বসতঘর পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আফজাল ও মনিরুল ইসলামের মৎস্য ব্যবসার ঘরে থাকা ককসেট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই পার্শ¦বর্তী গাজী ট্রেডার্সের ক্রোকারিজের দোকান, মুনছুর মোড়লের বসতঘর, আজগার মোড়লের চায়ের দোকান, বাবুর চায়ের দোকানসহ আরও কিছু ঘরে ছড়িয়ে পড়ে। তবে কোনো মানুষ এতে হতাহত হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মাছুম বিল্লাহ বলেন, একটি ক্রোকারিজের দোকান, কয়েকটি চায়ের দোকান ও বসতঘর পুড়ে গেছে।