নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমির শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের বাতানপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সভাপতি সালমা ওসমান লিপি।
এ সময় সালমা ওসমান লিপি বলেন, আমাদের প্রতিটি মূহুর্তে যুদ্ধ করতে হয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের যুদ্ধও বেশি, পরীক্ষাও বেশি। সার্বক্ষণিক আমাদের সচেতন থাকতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার বাচ্চাদের শিক্ষার ব্যাপারে বেশ সচেতন। কারণ জাতির পিতাকে যখন হত্যা করা হয় তখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়ি। তারপর কিন্তু আমরা বড় হয়েছি ভুল ইতিহাস শুনে। আমাদের ভুল ইতিহাস শেখানো হতো। একটা দেশের লাখ লাখ শিশু যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে তাদের যদি ভুল ইতিহাস বলা হয়। তারা কী দেশের নেতৃত্ব দিতে পারবে।
টাঙ্গাইল মডেল স্কুল এন্ড একাডেমির চেয়ারম্যান ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিল হাজী আনোয়ার ইসলাম, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছামাদ বেপারি, সাবেক নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীল, যুব মহিলা লীগনেত্রী রুনা আজাদ, টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমির সিদ্ধিরগঞ্জ শাখার অধ্যক্ষ রেদোয়ান কাদির, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক নেতা শাহরিয়ার রহমান বাপ্পি, নাছিম মাহমুদ তপন ও ইলিয়াস ইসলাম লিয়ন প্রমুখ।