৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগের চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে থেকে সুসজ্জিত ঘোড়ারগাড়িতে করে প্রচারণা শুরু হয়। এর উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মেয়র বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের গৌরবময় ভূমিকা আছে। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাঁধে নিয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারও হয়তো চট্টগ্রামবাসীকে তিনি নিরাশ করবেন না। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে চট্টগ্রামের মানুষের মনে ব্যাপক চাঞ্চল্য ও আনন্দের ঢেউ লেগেছে। আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
তিনি বলেন, নগরীকে সাজিয়ে তুলতে কাজ করছে সিটি করপোরেশন। নতুন করে রঙ করা হয়েছে নগরীর প্রধান ও বড় দুই ফ্লাইওভার, নগরীর প্রতিটি সড়ক ডিভাইডার, সড়কদ্বীপসমূহ নান্দনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে। লাখো মানুষের রঙিন উপস্থিতিতে উন্নয়নের নেত্রী শেখ হাসিনাকে স্বাগত শুভেচ্ছা জানাতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামসহ বাংলাদেশের মানুষ আর পিছনে ফিরবে না, জননেত্রী শেখ হাসিনাকে বার বার বিজয়ী করে জয় বাংলা বলে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার জনসভা আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। আমরা প্রমাণ করব যে, ওইদিন চট্টগ্রামে জনতার ঢল মহাপ্লাবণের মতো জেগে উঠবে। শেখ হাসিনার নেতৃত্বে প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ বার বার ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানোর পথে চট্টগ্রাম শেখ হাসিনার একটি সহায়ক শক্তি। সকল ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভাসিয়ে দিতে আমাদের প্রতিটি স্তরের নেতাকর্মীদের কর্তব্য হবে জনমানুষের সাথে সংযোগ বাড়িয়ে সরকার ও শেখ হাসিনার ভাবমূর্তিকে উজ্জ্বল করা।
প্রচারণা উদ্বোধন শেষ ঘোড়ার গাড়ি নিয়ে নেতৃবৃন্দ জামালখান, আন্দরকিল্লা, কোতোয়ালী, নিউ মার্কেট, বাটালি রোড, কাজির দেউরীতে এসে শেষ হয়। বিকাল তিনটায় ট্রাক যোগে শাহ আমানত সেতু, বহদ্দারহাট ও কালুরঘাট এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুছ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবশে সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, মহিলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক কে বি এম শাহজাহান, সাদেক হোসেন পাপ্পু, শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, মহানগর নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শফিউল আজম বাহারসহ মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।