পরস্ত্রীতে আসক্ত হয়ে বিবাহের জন্য উতলা হবেন কন্যা

মেষ : সম্পত্তির জন্য স্ত্রীর আত্মীয়ের কু-প্ররোচনায় জায়গা জমি বিক্রয় করতে পারেন। আপনি সরকারি কর্মকর্তার সহযোগিতায় অবৈধ বিক্রয় রোধ করবেন।

বৃষ : বৃহস্পতির অষ্টবর্গ বিচারে দেখা যায়, জাতক বহু প্রতীক্ষিত আত্মীয়তার সুরাহার সুযোগ পেতে পারেন। আপনার পরিবারের প্রবীণদের সাহায্য নিন।

মিথুন : শুক্লপক্ষে চন্দ্রের হোরায় জন্মলগ্নের ফলে জাতকের শারীরিক সমস্যা দেখা দেবে। কালো জাদুর কারণে কোনো পিশাচিনীর প্রভাব পড়তে পারে।

কর্কট : বিংশোত্তরীয় মতে, এ সপ্তাহে জাতক সড়ক দুর্ঘটনায় পতিত হতে পারেন। শকট বিড়ম্বনার ফলে দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করবেন।

সিংহ : রাজনৈতিকভাবে যারা নেতৃত্বদান করেন তাদের দলীয় কোন্দলে সমাজের ক্ষতি হতে পারে। লোভে পড়ে বিরোধী দলের সঙ্গে চুক্তি না করাই শ্রেয়।

কন্যা : জাতক আবেগের বশবর্তী হয়ে পরস্ত্রীতে আসক্ত হয়ে বিবাহের জন্য উতলা হবেন, যা পারিবারিক ও সামাজিকরূপে আপনার বিপদ বয়ে আনবে।

তুলা : কৃষ্ণপক্ষে রবির অবস্থানের ফলে মাশুল দিতে হতে পারে। ইন্টারনেটের যুগে আপনার ব্যবসায়িক পদ্ধতি গোপন রাখা বেশ কষ্টের, তবু চেষ্টা করুন।

বৃশ্চিক : মঙ্গলগ্রহের প্রভাবে প্রবাসী আত্মীয়ের প্রত্যাবর্তন মুকুলন্দির কারণে ঝামেলা হতে পারে। পুরনো সময়ের দেওয়া পাওনা টাকা সহজে পাবেন না।

ধনু : কেতুগ্রহের প্রভাবে সন্তান ও তার স্ত্রীর কলহের কারণে পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। তাই যথাসম্ভব সন্তানের সঙ্গে ক্রোধ পরিহার করুন।

মকর : রবিগ্রহের প্রভাবে জাতকের কাজের জন্য পদস্থ কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ হবে। কার্যসিদ্ধির জন্য পরের পরামর্শে উৎকোচের পথ এড়িয়ে চলাই উত্তম।

কুম্ভ : কামদেবের তীরের ফলে অনূঢ়া স্বাস্থ্যবতী যুবতী পড়শীর কুনজরে পড়তে পারেন। প্রতিবেশী মহিলা অর্থের জন্য আদিরসে গা ভাসাতে ফুসলাবে।

মীন : যৌথ ব্যবসায়ে পার্টনারের প্রতি অগাধ বিশ্বাস করবেন না। স্থানীয় কর্মচারীর কু-প্ররোচনায় আপনার প্রবাসী ব্যবসায়ী-পার্টনার পাওনা নিয়ে ঝামেলা করবে।