এ প্রজন্মের সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করছেন নাটক-সিনেমায়। পড়াশোনার জন্য মাঝে অভিনয়ে বিরতি নিয়েছিলেন জিম। বিরতি পেরিয়ে এবার কাজে সরব হচ্ছেন তিনি। স্বপ্ন পূরণের পথে আরও আরেক ধাপ এগিয়ে নিতে এবার জিম ভর্তি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে। জিম বলেন, ‘এতদিন পড়াশোনার জন্য অভিনয়ে সেভাবে সময় দিতে পারিনি। এখন থেকে নিয়মিত কাজ করব। তাই অভিনয় আরও শেখার জন্য নাট্যকলা বিভাগে ভর্তি হয়েছি। নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’ যোগ করে বলেন, ‘এরই মধ্যে বেশকিছু নতুন কাজের কথা হয়েছে। কয়েকটি চূড়ান্ত। আর কিছু নতুন কাজের চিত্রনাট্য পড়ছি। শিগগিরই সুখবর দিতে পারব।’ চরিত্রের প্রয়োজনে সাহসী পদক্ষেপ নিতেও আপত্তি নেই তার। একজন সু-অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস ছুটে চলছেন জিম। নাটক-সিনেমার বাইরে ওয়েব সিরিজ ও ফিল্মে নিজেকে মেলে ধরতে চান হাস্যোজ্জ্বল জিম।