ঠগবাজের হাতে পড়বেন মিথুন, অর্থোপার্জন বৃদ্ধি পাবে ধনুর

মেষ: শনিগ্রহের নজর কেটে যাওয়ায় মা লক্ষ্মীর কৃপায় কর্মক্ষেত্রে পদোন্নতির সমূহ সম্ভাবনা। অযথা সুপারিশের প্রয়োজন নেই। যোগ্যতায় পদোন্নতি হবে।

বৃষ: এবার জাতকের এ সপ্তাহটা নির্ভাবনায় অতিবাহিত হবে। প্রেমিক-প্রেমিকাদের আর চালাকির প্রয়োজন নেই। নিজেদের মেলে ধরুন। সফল হবেন।

মিথুন: এ সপ্তাহে জাতক ঠগবাজের হাতে পড়বেন। নকল সিআইডির খপ্পরে পড়ে লোকসান হতে পারে। যাচাই-বাছাই করেই কাজে হাত দেবেন।

কর্কট: যেকোনো কাজ বিব্রতকর হবে। আপনি ভুলরূপে চিহ্নিত হতে পারেন। রৌদ্রকরোজ্জ্বল রবির সাহায্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।

সিংহ: অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার চারদিকে নারীর আনাগোনা বেড়ে যাবে। পারিবারিক শান্তি রক্ষার্থে পরকীয়ায় সাড়া দেবেন না। সংযম করুন।

কন্যা: শিল্প-সাহিত্যের ক্ষেত্রে জাতকের সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অতীতে যে ক্ষতি হয়েছিল তা এবার নিশ্চয় পুষিয়ে যাবে।

তুলা: চিত্রা নক্ষত্রের কারণে এ সপ্তাহে জাতক ব্রণাদি রোগে আক্রান্ত হতে পারেন। একাদশপতি যুক্ত হলে গবাদি পশু লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক: ভগবান পরাশরের মতে জাতক রাহুর তুঙ্গে বা উচ্চাসনে অবস্থান করবে। গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলতে পারেন। সফলতা আসবেই।

ধনু: জাতকের রোগশোক দূর হবে। অর্থোপার্জন বৃদ্ধি পাবে। তবে ফটকা ব্যবসায় না জড়ানোই ভালো।

মকর: যুবক-যুবতীরা চন্দ্রের দ্রেক্কাণের প্রভাবে মিত্রজনের সঙ্গে তর্কে-বিতর্কে জড়িয়ে পড়বেন। একটু বড়দের কথা মানতে চেষ্টা করুন।

কুম্ভ: স্বামী-স্ত্রীর মাঝে নাক্ষত্রিক দশাপদ্ধতির ব্যবহারে জানা যায় যে, মধ্যরাত্রির পর সকাল পর্যন্ত শুভ সময়। এ সময়ের মিলনে পুত্রসন্তান লাভ হয়ে থাকে।

মীন: জাতকের আয়াধিপতির অবস্থানের ফলে দূরের যাত্রা শুভ। প্রবাসী নিকটাত্মীয়ের পরিত্যক্ত সম্পত্তি লাভ হওয়ার সমূহ যোগ আছে।