মেষ: এ সপ্তাহে জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত ব্যাংকিংয়ের ক্ষেত্রে হিসাবে গরমিল পরিলক্ষিত হবে। তবে যাত্রা শুভ।
বৃষ: শনির দৃষ্টি জাতকের রাশিতে অবস্থানের ফলে ষড়রিপুর কামদেব আপনাকে বিব্রত করবে। নিকট কোনো আত্মীয়ের প্রলোভনে পড়তে পারেন।
মিথুন: পুরুষ-নারী নির্বিশেষে চাকরি ও সংসারের ঘানির চাপে জর্জরিত হবেন। সম্ভব হলে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসুন।
কর্কট: এ সপ্তাহটা পারিবারিক ও কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের প্ররোচনায় ভুল ব্যবসায়ে অর্থলগ্নি করে মানসিক চাপে ভুগবেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
সিংহ: মঙ্গলের প্রভাবে জাতক নর-নারী নির্বিশেষে এ সপ্তাহটা ভালোই কাটবে। পুরনো কোনো ভুলে যাওয়া ঋণের অর্থ ফেরত পেতে পারেন।
কন্যা: নর-নারী নির্বিশেষে এ সপ্তাহে ভুল বোঝার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। বদনামের সম্মুখীন হতে পারেন।
তুলা: জাতকের ফটকা ব্যবসায়ে সুফল আসতে পারে। শেয়ার ব্যবসায়ে অর্থ লগ্নি করলে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা খাটাবেন না।
বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগ্নানুযায়ী বুধ ও শুক্রের অবস্থানানুসারে দূরের যাত্রা অশুভ। সম্ভব হলে পরিবারের সঙ্গে দূরের যাত্রা পরিহার করুন।
ধনু: এ সপ্তাহটা পোষা বিড়াল, রাস্তার ভবঘুরে, সারমেয় হতে একটু সাবধানে থাকা উচিত। না হলে ওদের দংশনে আহত হতে পারেন।
মকর: জাতক ও জাতিকার এ সপ্তাহটা মিডিয়া জগতের ব্যক্তিত্বদের সুনাম বয়ে আনবে। মঞ্চের শিল্পীরা রেডিও, টিভি ও চলচ্চিত্রের চেয়ে বেশি সুনাম পাবেন।
কুম্ভ: জাতক ও জাতিকার রাহু ও শনি গ্রহের ফেরে এ সপ্তাহটা আর্থিক কষ্টে অতিবাহিত হবে। স্ত্রীর ভাগ্যে শত বছরের পুরনো বাদশাহি মুদ্রার যোগ আছে।
মীন: এ সপ্তাহটা বিদেশ থেকে কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অনূঢ়া নারীর কোনো ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহ হতে পারে।