চোটের কারণে প্রথম ম্যাচ খেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। তারপর থেকে শঙ্কা ছিল বিশ্বকাপে আর খেলা হবে কি তার। দ্রুত সেরে উঠতে তিনি নাসার প্রযুক্তির সাহায্য নেন। কিন্তু গ্রুপ পর্বে আর খেলা হয়নি তার। অবশেষে শেষ ষোলোর ব্রাজিলের শুরুর একাদশে দেখা গেছে তার নাম।
শেষবার কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-১ গোলে জিতেছিল ব্রাজিল। তবে বিশ্বকাপের ম্যাচ সম্পূর্ণ আলাদা। সেই জয় মাথায় রাখছেন না বলে জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা।
দক্ষিণ কোরিয়াকে যথেষ্ট সমীহ করে তিনি বলেছেন, ‘পরিকল্পনা তৈরি। শারীরিক এবং মানসিক ভাবেও এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। প্রীতি ম্যাচে কী হয়েছিল, সেটা ভেবে খুশি থাকলে চলবে না, এটা বিশ্বকাপ। কঠিন গ্রুপ থেকে উঠে এসেছে কোরিয়া। প্রতিপক্ষকে সমীহ করেই আমাদের ভালো খেলতে হবে।’
ব্রাজিল একাদশ
অ্যালিসন, এডার মিলিতাও, মারকুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, কাসেমিরো, লুকাস পাকেটা, রাফিনহা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন।
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার পারফরম্যান্স যেন শেয়ার বাজারের দরপতনের মতো ওঠা-নামা করেছে। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে ঘানার বিরুদ্ধে হারতে হয়েছিল কোরিয়াকে। তবে শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোর টিকিট পাকা করে কোরিয়া। নকআউট ব্রাজিলকে বিপাকে ফেলতে প্রস্তুত সনরা।
দক্ষিণ কোরিয়া একাদশ
কিম সেউংগিউ, কিম জিনসু, কিম ইয়ংগওন, কিম মিনজায়ে, কিম মুনহোয়ান, জং উওয়ং, হোয়াং ইনবিওম, সন হিউংমিন, লি জেসুং, হোয়াং হিচান, চো গুয়েসুং