বিশ্ববিখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর জন্মদিন ছিল গত মাসে। সে উপলক্ষে বিশাল পার্টির আয়োজন করেছিলেন এই তারকা। যারা অতিথি হয়ে এসেছিলেন, ডিক্যাপ্রিও তাদের অনুরোধ করেছিলেন, কেউ যেন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন। কারণ, ডিক্যাপ্রিও চান না, তার পার্টির গল্প বাইরে চাউর হোক। কিন্তু বিলাসবহুল ইয়টে হওয়া লিওনার্দোর সেই পার্টির খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ওই পার্টিতে ১০০ জন নারী মডেলকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, এক ধনকুবেরের ১৫০ মিলিয়ন ডলারের ইয়টে তাক লাগানো পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা। সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সেখানে যেসব নারী মডেল এসেছিলেন, তারা পরেছিলেন পুথির পোশাক, যার নিচে ছিল না কোনো অন্তর্বাস। গুঞ্জন রয়েছে ২৭ বছর বয়সী সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে প্রেম করছেন ডিক্যাপ্রিও। তবে পার্টিতে জিজি ছিলেন কি না তা জানা যায়নি। জিজি না থাকলেও টোবি ম্যাগুয়ের, জেরার্ড লেটো, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস এবং আমেরিকার উচ্চপদস্থ আমলারা ওই পার্টিতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।