বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমে যাওয়ার কারণ টাকার ঘাটতি নয়। বাস্তবায়নে ধীরগতির জন্য জমি অধিগ্রহণ জটিলতা দায়ী। একই সঙ্গে অর্থপ্রাপ্তিতে বিলম্বও দায়ী বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বুধবার শেরে বাংলা নগরের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
তিনি মনে করেন, প্রকল্প পরিচালকরা কেউই প্রকল্প এলাকায় থাকেন না। একই সঙ্গে একাধিক প্রকল্পের দায়িত্ব নিয়েও সরকারি কর্মকর্তারা ঢাকায় থাকেন বলেও অভিযোগ করেন তিনি। এতেও প্রকল্প বাস্তবায়নের গতি কমে। প্রকল্প বাস্তবায়নে কেন ধীরগতি হয় সেই জবাব কিন্তু আমাদের কাছে আছে। এর প্রধান কারণ জমিসংক্রান্ত কারণ। এটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জমির মালিকানা, মাজার মসজিদ, অনেক আবেগ জড়িত আছে। প্রকল্প বাস্তবায়নে জমি পেতে দেরি হয়।