মেষ : আপনার কিছু উটকো অর্থ ব্যয় হবে। তাই অর্থ সঞ্চয় করা ভালো।
বৃষ : কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন না। রাজরোষে পড়বেন।
মিথুন : স্বামী-স্ত্রীর মিলনে প্রতিবন্ধী সন্তান জন্মাতে পারে, তাই মিলনে জন্মনিরোধক ব্যবহার করুন।
কর্কট : সাবধান, ভুলেও ক্রোধের বশবর্তী হয়ে দৈহিক দ্বন্দ্বে জড়াবেন না।
সিংহ : ইবলিশের প্ররোচনায় নারীর প্রতি আকর্ষণ জন্মাবে। পরকীয়া হতে সাবধান।
কন্যা : আপনার সঞ্চয়কৃত অর্থ পরোপকারে ব্যয় হবে। এ নিয়ে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।
তুলা : আপনার ইন্দ্রিয়ের ওপর যে কঠোর সংযম রয়েছে তা আপনার পারিবারিক অশান্তির কারণ হতে পারে। সাধু না হয়ে মানুষ হন, শান্তি পাবেন।
বৃশ্চিক : জাতক কাছের আত্মীয়ের কাছ থেকে ভুলের শিকার হয়ে অযথা মানসিক কষ্টে ভুগবেন। পরিবারের প্রবীণের পরামর্শ নিন।
ধনু : জাতক ব্রহ্মযোগে জন্ম হওয়াতে শাস্ত্রালোচনায় যুক্ত হবেন, তবে শিক্ষক সম্প্রদায় রিপুর তাড়নায় আদি রসাক্রান্ত হয়ে সমাজে হেয় প্রতিপন্ন হবেন।
মকর : শারীরিক সমস্যার সম্মুখীন হবেন। এ সপ্তাহে জায়গাজমিসংক্রান্ত কোনো দলিল সম্পাদন না করা উত্তম।
কুম্ভ : রবি লগ্নের অষ্টমে অবস্থান করায় গুপ্তরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুগ্রহ করে বারবনিতা পরিহার করুন ও চিকিৎসকের পরামর্শ নিন।
মীন : জাতকের হঠাৎ অযাজিত রূপে অর্থ-সম্পদ লাভ হতে পারে। তবে তস্করের আবির্ভাব ঘটবে। সাবধান থাকবেন।