রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের রেদোয়ান হোসেনের ছেলে রবিউল হাসান রুবিয়া ও তার সহযোগী পশ্চিম লেদা মৌলভীপাড়া ক্যাম্পের বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার গভীর রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর আটকের সত্যতা নিশ্চিত করেন।