কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এরপর পুরো ক্যাম্প এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও এপিবিএনের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন। নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা সলিম উল্লাহ (৩৩) ও একই ক্যাম্পের রিদুয়ান (২২)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ‘শুক্রবার রাতে ৮ ইস্ট ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০ থেকে ৫০ জনের দুর্বৃত্তের একটি দল। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ৭৩ রাউন্ড গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যেতে থাকে। পরে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা ওই ক্যাম্পের চায়ের দোকানি মকবুল হোসেন বলেন, ‘কদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে থেমে থেমে গোলাগুলির শব্দ শুনেছি।’
৮ আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমদ বলেন, গোলাগুলির ঘটনার পর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।