আন্তর্জাতিক পর্বত দিবসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৭টায় এই প্রতিযোগিতা শুরু হয়। বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কের বাইতুল ইজ্জত থেকে শুরু হয়ে ১৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ম্যারাথন শেষ হয় বান্দরবান রাজার মাঠে।
এতে বিভিন্ন এলাকার ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দেয় প্রতিযোগীরা।
এতে এক ঘণ্টা ৪৫ মিনিটে আব্দুল্লাহ আল নোমান প্রথম স্থান, এক ঘণ্টা ৪৩ মিনিটে মো. কাউসার দ্বিতীয় স্থান ও এক ঘণ্টা ৫২ মিনিটে মো. রুবেল নির্ধারিত পথ অতিক্রম করে তৃতীয় স্থান অধিকার করে। পরে রাজার মাঠে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া অপর ৭ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়
বান্দরবান রাজার মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার।
বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান শেষে তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সারা বছরই বিভিন্ন সময়ে খেলাধুলা, সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করে। এরই ধারাবাহিতায় এই মিনি ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সিং ইয়ং ¤্রাে, প্রশাসনিক কর্মকর্তা উচিং মং মারমা প্রমুখ।