২০০৫ এর আগস্টে অভিষিক্ত লিওনেল মেসির ষষ্ঠ ম্যাচে প্রথম ক্রোয়েশিয়ার হয়ে খেলতে নামেন লুকা মদ্রিচ। ২০০৬’র ১ মার্চ সুইজারল্যান্ডের প্রীতি ম্যাচ ছিল সেটি। শুরুর একাদশে জায়গা হয়নি মদ্রিচের। মেসি-তেভেজের গোলে ২-১ এ পড়া ক্রোয়েশিয়া ৫২ মিনিটে সমতা ফেরানোর পর ৮৪ মিনিটে বদলি হিসেবে খেলতে নামেন তিনি। ৮ মিনিট পর গোল করে ম্যাচটি জিতে নেয় শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া। এরপর ক্লাব পর্যায়ে মদ্রিচ রিয়ালে যোগ দেওয়ার পর মেসির মুখোমুখি হয়েছেন অনেকবারই। যতদিন মেসি বার্সেলোনায় ছিলেন নিয়মিত দেখা হয়েছে এই দুজনের। তবে চ্যাম্পিয়নস লিগে মেসি ও মদ্রিচের দেখা হয়েছে কেবল দুবার। গত মৌসুমের শেষ ষোলোতে। মদ্রিচ রিয়ালের জার্সিতে থাকলেও মেসি তখন পিএসজির জার্সিতে। মদ্রিচ-মেসি ক্লাব পর্যায়ে মোট ২৩ বার মুখোমুখি হয়েছেন। জাতীয় দলের হয়ে এই দুজনের দেখা হয়েছে দুবার। দুই দেখায় একটিতে জিতেছে আর্জেন্টিনা অপরটিতে ক্রোয়েশিয়া।