রাত বাড়ছে, সঙ্গে উৎকণ্ঠাও বাড়ছে আর্জেন্টাইন সমর্থকদের। লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে খেলতে নামছে তারা। কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে তাদের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে দ্বৈরথের আগের রাতে লিওনেল স্কালোনির শিষ্যরা বান্ধবী ও স্ত্রীদের ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন। একসঙ্গে সবাই মিলে করেছেন ডিনার।
আর্জেন্টাইন খেলোয়াড়রা তাদের বান্ধবী-স্ত্রীদের মোট ১৯ জন দোহার একটি রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন। সে রেস্তোরা আবার স্প্যানিশ খাবার সরবরাহ করে। কাতারের রাজধানীতে বছরের সেরা ইউরোপীয় রেস্টুরেন্ট হিসাবে পুরস্কৃত হয়েছিল।
এসময় তারা ফটোশ্যুটেও অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়েছে। তারা নিজেরাই সেই ছবি শেয়ার করেছেন, ক্যাপশনে শুধু হালকা নীল ও সাদা হৃদয় অথবা আর্জেন্টিনার পতকাসহ ছবি শেয়ার করেন। তবে ব্যতিক্রম ছিলেন ডিবু মার্টিনেজের স্ত্রী মান্দিনহা মার্টিনেজ। তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ‘একটি সুন্দর রাতের জন্য তোমাকে ধন্যবাদ, তোমরাই সেরা।’
ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন ডিবু মার্টিনেজের স্ত্রী মান্দিনহা মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানির স্ত্রী ড্যানিয়েলা রেন্ডন, জেরোনিমো রুলির স্ত্রী রোসিও এস্পোসিটো, মোলিনার স্ত্রী বারবারা ওচিউজি, ওটামেন্ডির স্ত্রী সেলেস্তে রে, কুটি রোমেরোর স্ত্রী কারেন ক্যাভালার, লিসান্দ্রো মার্টিনেজের স্ত্রী মুরি লোপেজ বেনিটেজ, পেজেলার স্ত্রী আগুস্টিনা বাসেরানো, নিকোলাস তাগলিয়াফিকোর স্ত্রী ক্যারো ক্যালভাগনি, অ্যাকুনার স্ত্রী জুলিয়া সিলভা, রদ্রিগেজের স্ত্রী গুয়াদালুপে ওয়াদা র্যামন, এনজো ফার্নান্দেজের স্ত্রী ভ্যালেন্টিনা সার্ভান্তেস, ম্যাক অ্যালিস্টারের বান্ধবী ক্যামিলা মায়ান, পেরেদেসের সঙ্গীনি ইয়েসি ফ্রিয়াস, পাপু গোমেজের ঘরনী লিন্ডা রাফ, আলমাদার স্ত্রী অ্যালানিস পোজা, সাবরিনা ডি মারজো (কোরিয়া), আগুস্টিনা গ্যান্ডোলফো (লাউতারো মার্টিনেজ), মারিয়া এমিলিয়া ফেরেরো (জুলিয়ান আলভারেজ)।