মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়ায় মিনি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আল-মামুন (৪৬) নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-মামুন মানিকগঞ্জের ঘিওর উপজেলার সদর ইউনিয়নের আব্দুল মান্নাফের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, নিহত আল-মামুনের গ্রামের বাড়ি থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিল পথিমধ্যে সেকেন্ড গোলড়া নামক স্থানে হাইওয়ে মিনি বাসের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। আমরা ঘাতক মিনি বাসটি আটক করেছি কিন্তু চালক বা তার সহযোগীকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।