দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ

কুইজ ২৫-এর পুরস্কার জিতলেন সূত্রাপুরের আরাফাত

কাতার বিশ্বকাপ প্রায় শেষ, শেষবেলায় এসেও জমজমাট দেশ রূপান্তরের প্রতিদিনের কুইজ প্রতিযোগিতা। আজ রাতে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে কাতার বিশ্বকাপ ফুটবল।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর করেছে সবচেয়ে বড় আয়োজন। বুরুচাগা, ভেরন, জিকোর মতো কিংবদন্তি ফুটবলারদের নিয়মিত কলাম ছাড়াও পাঁচটি বিশ্বকাপ কুইজ প্রকাশিত হচ্ছে দেশ রূপান্তরের পাতায়। রূপায়ণ সিটি, র‍্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজিত এ পুরস্কারগুলোর প্রত্যেকটিতেই থাকছে লোভনীয় সব উপহার। সিটি মেগা কুইজের পুরস্কার হিসেবে আছে রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।

গতকাল শনিবার ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে কুইজ-২৫ এর  পুরস্কার গাজীপুরের তানির পক্ষ থেকে গ্রহণ করেন তার ভাসুর বাবুল আহমেদ। পুরস্কার গ্রহণ করে বলেন 'প্রথমেই ধন্যবাদ জানাই দেশ রূপান্তরকে এমন একটি আয়োজন করায়। আমার ছোট ভাইয়ের মিসেস এর উপহারটি আমি গ্রহণ করছি, এতে আমারও আনন্দ লাগছে। দেশ রূপান্তর আরো অনেজ দূর যাক’।

গতকাল কুইজের ড্র ও পুরস্কার প্রদান অতিথি ছিলেন দেশ রুপান্তরের ইভেন্ট এর সহযোগীরা। এ আয়োজনে তারা সকলে মিলে পুরস্কার তুলে দেন বিজয়ী তানির প্রতিনিধির হাতে।

তার আগে পুরস্কার প্রদান আয়োজনের সঞ্চালক, দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহউদ্দিনের প্রশ্নের জবাবে দেশ রূপান্তরের কর্মী মোতালিব হোসেন এ সময় বলেন, 'আমি অনেক আগে থেকেই দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছি। দেশ রূপান্তরের এমন আয়োজনে খুবই আনন্দিত। আমি চাই দেশ রূপান্তর আরো অনেক দূর এগিয়ে যাক এমন দারুণ আয়োজনের মধ্য দিয়ে।'

দেশ রূপান্তরের আরেক অফিস সহকারী মাহফুজুর রহমান নিলয় বলেন, 'কুইজের মাধ্যমে আমাদের আরো পাঠক বেড়েছে, এমন আয়োজনের সাথে থাকতে পেরে ভালো লাগছে।' মেহেদী হাসান বলেন, 'আমার প্রথম কাজ। নতুন অভিজ্ঞতা হয়েছে।এমন সুন্দর ইভেন্ট আরো হোক তাই চাই, তবে প্রতিদিন অনেক কুইজ বাছাই করা কষ্টকর হলেও আনন্দের কাজ।'

দেশ রূপান্তরের প্রদায়ক মাসুমা মুসরাত শৈলী বলেন, 'ইভেন্টে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম হয়েছে দেশ রূপান্তরের মাধ্যমে। এ আয়োজনটিকে সংযুক্ত থাকতে পেরে ভালো লাগছে। সামনে এমন ইভেন্ট আরও চাই। ধন্যবাদ দেশ রূপান্তরকে।'

প্রদায়ক ঐশ্বর্য ইকা বলেন, 'আমি আগে কোনো ইভেন্টে কাজ করিনি। দেশ রূপান্তরের মাধ্যম এই প্রথম এমন একটি  কাজে ছিলাম। পুরো ইভেন্টটি এককথায় অসাধারণ। দেশ রূপান্তর সামনে আরও এগিয়ে যাক এটায় প্রত্যাশা।'

ড্র আয়োজনে এরপর অজস্র সঠিক উত্তরের মধ্যে থেকে কুইজ-২৬-এর বিজয়ী আরাফাতের নাম তোলেন অতিথিরা। আজ শনিবার সন্ধ্যায় কুইজের পুরস্কার প্রদান আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের ট্যাব তুলে দেওয়া হবে।

লিটু হাসানের প্রযোজনায় পুরো আয়োজনটি দেখা যাবে দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।