বিশ্বকাপে অনন্য মেসি

লুসাইল স্টেডিয়ামে ফাইনালের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বেশকিছু রেকর্ড করে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে সেখানেই থেমে যাননি তিনি। ফাইনাল ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ওই গোলে মেসি ছুঁয়েছেন পেলেকে। সেই সঙ্গে করেছেন এমন এক রেকর্ড যা এর আগে বিশ্বকাপে কারও নেই। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে প্রতি রাউন্ডেই গোল পেয়েছেন মেসি।

কাতার বিশ্বকাপে আসরের গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত, অর্থাৎ শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল সব পর্বেই মেসি পেয়েছেন গোলের দেখা। মোট ৭ ম্যাচের ৬টিতেই করেছেন গোল। গোল করেই ভাঙলেন এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ব্যক্তিগত রেকর্ড। মেসির ৭ গোলের মধ্যে চারটি এসেছে পেনাল্টি থেকে। বিশ্বকাপে মেসির গোলসংখ্যা হলো ১৩। তাতে বিশ^কাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে চারে উঠে এসেছেন মেসি। ফ্রান্সের জিস্ত ফন্তেইন করেছেন ১৩টি। ম্যাচসংখ্যার পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ডও হয়ে গেছে মেসির।

চারটি বিশ্বকাপ খেলার পথে জার্মানির পাওলো মালদিনি মোট ২ হাজার ২১৭ মিনিট খেলেছিলেন। মেসি খেলেছেন ২৩১৫ মিনিট। খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে ২১ গোলে সম্পৃক্ততাও হয়ে গেছে (গোল ও অ্যাসিস্ট) মেসির। ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ডি মারিয়াও। একমাত্র আর্জেন্টাইন হিসেবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনালে গোল করলেন।