কিশোরগঞ্জের ভৈরবে ২২৭ পিস ভারতীয় থ্রিপিসসহ রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটাল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রিয়াজ উদ্দিন ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার মৃত জাহাঙ্গীর আহমেদের ছেলে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্প জানায়, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃতে র্যাবের একটি আভিযানিক দল নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রিয়াজ উদ্দিন আহমেদকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২২৭ পিস ভারতীয় থ্রিপিস। জব্দ করা হয় নগদ ৮ (আট) হাজার টাকা।
আটক রিয়াজ উদ্দিন দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে বিক্রি করে মর্মে স্বীকার করে বলে জানায় র্যাব।
তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র্যাব।