বিশ্বকাপ ফাইনাল নিয়ে দ্বন্দ্ব

আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে হাসপাতালে

নাটোরের সিংড়ায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে দ্বন্দ্বে আর্জেন্টিনার সমর্থককে পিটিয়ে জখম করেছেন ব্রাজিলের সমর্থক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে বড় সাঁঐল বুদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. রিপন (২৮) ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রিপনের বাবা সাইফুল ইসলাম বলেন, রিপন আর্জেন্টিনার সমর্থক। প্রতিবেশী ইমরান ব্রাজিলের সমর্থক। রবিবার রাতে বাজারে খেলা দেখার সময় ইমরানের সঙ্গে রিপনের তর্ক হয়। তখন একে-অপরকে কিল-ঘুষি মারে। এরই মধ্যে রাতে ধর্মীয় জলসায় যাওয়ার পথে বুদারবাজার এলাকায় ইমরান ও তার সহযোগীরা রিপনকে লোহার শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে।