আইএইচআই এসএমসিসির সঙ্গে ক্রাউন সিমেন্টের চুক্তি

বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের (যমুনা রেল সেতু) পশ্চিম অংশের মূল জাপানিজ ঠিকাদারি প্রতিষ্ঠান আইএইচআই-এসএমসিসি জেভির সঙ্গে গত ২১ ডিসেম্বর একটি চুক্তি স্বাক্ষর করে ক্রাউন সিমেন্ট পিএলসি। এ চুক্তির আওতায় ক্রাউন সিমেন্ট যমুনা রেল সেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহ করবে। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ক্রাউন সিমেন্টের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস-করপোরেট) মো. সোলায়মান মোড়ল এবং আইএইচআই-এসএমসিসি জেভির প্রকল্প ব্যবস্থাপক শিনঝি কাইফুকু। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএইচআই-এসএমসিসি জেভির উপ-প্রকল্প ব্যবস্থাপক ইয়াশুইয়োশি ওয়াতানাবে এবং ক্রাউন সিমেন্টের (এলআইপি ও টেকনিক্যাল সাপোর্ট) উপমহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আদিব উজ জামান খান। বিজ্ঞপ্তি