লাইসেন্স না নিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানচিহ্ন অবৈধভাবে মোড়কে ব্যবহার করায় ‘খাস ফুড লিমিটেড’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, গত মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।