বিচারকের আসনে তারিন-ঈশিতা

জনপ্রিয় নাট্যাভিনেত্রী তারিন জাহান ও রুমানা রশীদ ঈশিতা সদ্য অনুষ্ঠিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি রাজধানীর শিশু একাডেমিতে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লোকনৃত্য পর্বে ক, খ ও গ বিভাগে ৪৮ জন প্রতিযোগী অংশ নেয়। এ বিভাগের বিচারক ছিলেন তারিন ও ঈশিতা। তাদের সঙ্গে আরও ছিলেন নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতন। এ প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘বাংলাদেশের তৃণমূলে যতটা সংস্কৃতিচর্চা বাড়ানো যাবে ততটাই ছোট শিশুদের মধ্যে মানসিক বিকাশ ঘটবে। সংস্কৃতির প্রতি মূল্যবোধ যত বাড়বে, ততটাই মৌলবাদ আগ্রাসন থেকে, সন্ত্রাস, মাদক থেকে তরুণরা নিজেদের দূরে রাখতে পারবে। অভিভাবকদের উচিত শিশুদের সুস্থ বিকাশের জন্য সংস্কৃতির আগ্রহী করে তোলা।’ ঈশিতা বলেন, ‘এবারই প্রথম আমি এবং তারিন আপু একসঙ্গে ছিলাম। শিশুদের সঙ্গে চমৎকার সময় কেটেছে। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হলো।’ শিগগির বিজয়ীদের হাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুরস্কার তুলে দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।