কাজী খুররম আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭০তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি এই পদে নির্বাচিত হন। তিনি ব্যাংকে ৯ জুলাই, ২০১৯ থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্যদের অডিট কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডিউ বিশ^বিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও বিজনেস ম্যানেজমেন্ট-এ ২০০৪ সালে বি.এসসি ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি