চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা। এয়ারএস্ট্রা চিটাগং ট্রাভেল মার্ট-২০২৩ নামের এই মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। নগরের দি প্যানিনসুলা চিটাগং হোটেলের জিনিয়া হলে তিন দিনব্যাপী চলবে এই মেলা। মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে নতুন এয়ারলাইন এয়ার এস্ট্রা। মেলাতে বিদেশি ৬টি প্রতিষ্ঠানসহ ৩৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় ভিজিটরদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্রর ব্যবস্থা রাখা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আগামী ৭ জানুয়ারি এ মেলা শেষ হবে।