এক্সিম ব্যাংক ৩৩তম জাতীয় পুরুষ হ্যান্ডবল-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ফাইনালে ৩৭-৩২ গোলে আনসার-ভিডিপিকে হারিয়ে রেকর্ড ৩০তম বার আসরের শিরোপা জেতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হ্যান্ডবল দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিজিবির তারিকুর রহমান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।