সাবধান থাকুন কর্কট, মিথুনের অর্থভাগ্য শুভ

আজ ১৪ জানুয়ারি (শনিবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল

জাতক যেকোনো কাজ যাতে জনগণের সম্পর্ক আছে, বিশেষত রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

বৃষ: ২১ এপ্রিল-২০ মে

এ সপ্তাহটা আপনি চলার পথে একা হয়ে পড়বেন। তবে দৈব গুণে সাফল্য আসবে।

মিথুন: ২১ মে-২০ জুন

আপনার এ সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গল লগ্ন আপনাকে কোনো শৈল্পিক জীবিকায় প্রলুব্ধ করবে। যেমন তৈলচিত্র, ছাপচিত্র, বুটিক ইত্যাদি।

কর্কট: ২১ জুন-২০ জুলাই

আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। তাই প্রতারক হতে সাবধান।

সিংহ: ২১ জুলাই-২০ আগস্ট

জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আধুনিক পদ্ধতিতে প্রতিষ্ঠান পরিচালনা করবেন ।

কন্যা: ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

এ সপ্তাহে জাগতিক কোনো সম্পত্তি লাভের সমূহ সম্ভাবনা রয়েছে। প্রবীণদের সমীহ করাই উত্তম।

তুলা: ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

আপনি শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। এবার মাদকজাতীয় পানীয় পরিহারের চেষ্টা করুন। ভালো হবে।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২০ নভেম্বর

অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে নিকট আত্মীয়ের বা বন্ধু-বান্ধবের প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।

ধনু: ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

জাতক পুত্র সন্তান লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতক হঠাৎ এমন ঝামেলায় জড়াবেন যে, অর্জিত কোনো বৈষয়িক সম্পদ হাতছাড়া হতে পারে। সাবধান হোন।

কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

এ-সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠের পরামর্শ গ্রহণ করুন।

মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

এ সপ্তাহে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক-জাতিকা নির্বিশেষে রিপুর তাড়নায় তাড়িত হবেন। আবেগ সংবরণ করুন।