বিএনপি সমাবেশের নামে পিকনিক করেছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভিন্ন স্থানে সমাবেশের নামে পিকনিক করেছে। তাদের আন্দোলনে জনগণ ছিল না। ছিল শুধু নেতাকর্মী। তিনি বলেন, এ দেশের মাটি ও মানুষের সঙ্গে আওয়ামী লীগের নিবিড় স¤পর্ক। আওয়ামী লীগের ভিত্তি বড়ই শক্ত। তাই আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে।

গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ের ফাইভস্টার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উত্তরাঞ্চলের আট জেলা ও রংপুর মহানগর এলাকায় ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনাই বাবার পাশে মায়ের নামের ব্যবহার শুরু করেছেন। তিনি মায়েদের সম্মান দিয়েছেন। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ অঞ্চলের জন্য সরকারি ও দলীয়ভাবে  এ পর্যন্ত ৩০ লাখ শীতবস্ত্র দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ স¤পাদক বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, তারা ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল। কিন্তু পারেনি। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই যেমন-তেমনি তাদের আন্দোলনে কোনো জনগণ নেই। আছে শুধু তাদের নেতাকর্মী। তারা সমাবেশের নামে পিকনিক করেছে। তিনি বলেন, বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে। আগামী বছরের জানুয়ারিতে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা (জাতীয় নির্বাচনের ভোট) হবে। এজন্য প্রস্তুতি নিন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনাদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার কর্মী হতে হবে। তাই দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, যে রাজনীতি করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায় না তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না, শেখ হাসিনার কর্মী হতে পারে না। তাই দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে।

বক্তব্যকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের বলেন জাতীয় পার্টির সঙ্গে আমাদের মিল নেই, কিন্তু কৌশলগত মিত্রতা আছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় নীলফামারী জেলা আওয়ামী লীগের সহযোগিতায় জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক সুজিত রায় নন্দী।